১০:১১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভুয়া ডিবি পুলিশ আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সোহেল (৩৫) নামে এক যুবককে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

বুধবার (৩ এপ্রিল) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দাসপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল টাঙ্গাইল পৌরএলাকার বেপাড়ী পাড়ার আফাজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দাসপাড়া গ্রামের আব্দুর রশিদের সিঙ্গাপুর প্রবাসী ছেলের বউয়ের সঙ্গে স্বামীর বাড়ির লোকজনের বনিবনা হচ্ছিলনা। বেশ কিছুদিন আগে সোহেল ডিবি পুলিশ পরিচয় দিয়ে আব্দুর রশিদের বাড়িতে যান। ছেলের বউকে ডিভোর্স করিয়ে দেয়ার কথা বলে ৮০ হাজার টাকা হাতিয়ে নেয় সে। একই কায়দায় সোহেল বুধবার আব্দুর রশিদের বাড়িতে গিয়ে ৭০ হাজার টাকা দাবী করেন। এতে বাড়ির লোকজনের সন্দেহ হলে পাড়ার লোকজনকে ডাকেন। এসময় সোহেল দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকার লোকজন ধরে গণপিটুনী দিয়ে পুলিশ খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে৷

মির্জাপুর থানার এসআই (তদন্ত) মোশারফ হোসেন বলেন, ডিবি পুলিশ পরিচয় দিয়ে আব্দুর রশিদের পুত্রবধূকে ডিভোর্স করিয়ে দেয়ার কথা বলে সোহেলের সাথে টাকা লেনদেন হয়েছে বলে জানা গেছে। আটক সোহেল পুলিশ হেফাজতে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি