১১:৫৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে শ্রেষ্ঠ এসএমসি পুরস্কার নিলেন সাংবাদিক রাজ্জাক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

সারাদেশের মধ্যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সভাপতি হিসেবে প্রধাণমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক নিলেন একাত্তর টেলিভিশন ও দেশ রুপান্তরের টাঙ্গাইল প্রতিনিধি সাংবাদিক আব্দুর রাজ্জাক। প্রাথমিক শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য দেশের শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) সভাপতি হিসেবে তিনি এ পদক পান।

বুধবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী এ পুরস্কার বিতরণ করেণ।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

জানা যায়, কালিহাতী উপজেলার ইছাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদ্যালয়কে দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নানা মুখি উদ্যেগ নেন সাংবাদিক আব্দুর রাজ্জাক। এর মধ্যে ঝড়ে পড়া শিশুদের স্কুল মুখি করাসহ ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে তার হাত ধরেই।

জেলা পর্যায়ের মূল্যায়ন দল প্রথমে তাকে জেলার শ্রেষ্ঠ এসএমসি হিসেবে স্বীকৃতি দেয়। পরে ঢাকা বিভাগেও তিনি শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হন। সব শেষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে এ পদক গ্রহণ করেন।

গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হাসান। এছাড়া অনুষ্ঠানে জাতীয় শিক্ষা পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়ন এবং সাফল্যের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। ১৯ মার্চ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হবে। এবারের প্রতিপাদ্য বিষয়, 'প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি'।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি