০৯:৪৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এমপি ছোট মনিরকে সংবর্ধনা দিয়েছে শ্রমিক ফেডারেশন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-২ গোপালপুর-ভুয়াপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভিক্টোরিয়া রোডস্থ টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

শ্রমিক ফেডারেশনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে শুরুতেই সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরকে ফুলেল শুভেচ্ছা জানায় আসন্ন উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা ও বিভিন্ন সংগঠনের নেতা কর্মিরা।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ গোপালপুর-ভুয়াপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। 

টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. বালা মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, জেলা শ্রমিক ফেডারেশনের উপদেস্টা আব্দুর রব চাঁন মিয়া, মিজান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সর্দার আজাদ, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রৌব প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান আমিন।

পরে সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বক্তব্যে বলেন আজকে আমাকে শ্রমিক ফেডারেশন সংবর্ধনা দিয়েছে। ফেডারেশনের সকল নেতা কর্মিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 

আগামি ১৬ই মার্চ শনিবার টাঙ্গাইল শহীদ সৃতি পৌরউদ্যানে সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরকে জমকালো আয়োজনের মাধ্যমে সংবর্ধনা দিবে জেলা শ্রমিক ফেডারেশন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি