০৮:৪৮ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রাক্তন এমসি ও এমপি মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে ঈদ গাঁ মাঠে “টাঙ্গাইল স্পোটর্স একাডেমি” আয়োজিত এই টুনামেন্টে’র উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মির্জা মঈনুল হোসনে লিন্টু। 

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাবুল খান, দৈনিক আমাদের নতুন সময়ের টাঙ্গাইল প্রতিনিধি মোঃ আরমান কবীর, দৈনিক মজলুমের কন্ঠ’র সাংবাদিক আবু সাইদ, টাঙ্গাইল স্পোর্টস একাডেমির কোচ শাহ আজিজ তালুকদার বাপ্পী ও রাজিব খান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা মঈনুল হোসেন লিন্টু বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। বিশেষ করে যারা খেলাধুলা করে তাদের নেশায় আসক্ত হবার সম্ভাবনা কম থাকে। আশা করি, টাঙ্গাইল স্পোটর্স একাডেমি প্রতিবছর এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করবে। যারা এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে চায় জেলা ক্রীড়া সংস্থা’র পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, টি-টোয়েন্টি ফরমেটে আয়োজিত এই টুর্নামেন্টে টাঙ্গাইল স্পোটর্স একাডেমির অনুর্দ্ধ-১৩ এর ৫টি দল এবং অনুর্দ্ধ-১৫ এর ৬টি দল অংশ গ্রহন করছে। আগামী ২৭ ফেব্রয়ারী এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি