০৯:১৪ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিএনপি’র ৪ নেতার বহিস্কার আদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা বিএনপির ৪ নেতার বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। 

রোববার (১৬ই ডিসেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী এই বহিস্কার প্রত্যাহারের আদেশ দেন।

বহিস্কার প্রত্যাহার হওয়া নেতারা হলেন-টাংগাইল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আলী ইমাম তপন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও শহর বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল।

আগামী ৩০শে ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৮টি আসনে ধানের শীষকে বিজয়ী করতে নেতৃত্ব দেওয়ার জন্যই এই বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

কেন্দ্রিয় এ সিদ্ধান্তকে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। সেই সাথে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য- গত ২৮ শে জুন ২০১৭ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে গঠনতন্ত্রের বিধান মোতাবেক এই ৪ নেতার প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি