০৬:০৮ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উপস্থিতি বাড়াতে প্রাথমিক বিদ্যালয়ে খেলনা স্লিপার দোলনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৮ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া রোধ ও উপস্থিতি বাড়াতে টাঙ্গাইলের সখীপুরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলনা স্লিপার ও দোলনা স্থাপন করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসারের পরিকল্পনায় ও উপজেলা পরিষদের অর্থায়নে বিদ্যালয়গুলোতে খেলনা স্লিপার ও দোলনা স্থাপনে উদ্যোগ নেওয়া হয়। উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ে খেলনা স্লিপার ও দোলনা স্থাপন করা হয়েছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাশ বলেন, ছোট ছোট বাচ্চারা এখন আনন্দঘন পরিবেশে লেখাপড়া করতে পারছেন। 

উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা খানম বলেন, খেলার সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি। বর্তমানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির সংখ্যা বেড়ে গেছে।

এ প্রসঙ্গে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী বলেন, কোমলমতি ছেলে-মেয়েরা যাতে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে লেখাপড়া করতে পারে সে ব্যাপারে সরকারের নির্দেশনা রয়েছে। সে লক্ষ্যে ঝরে পড়া রোধ ও উপস্থিতি বাড়াতে বেশ কিছু বিদ্যালয়ে খেলনা স্লিপার ও দোলনা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল বিদ্যালয়েই খেলনা স্লিপার ও দোলনা স্থাপন করা হবে বলেও জানান তিনি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার বলেন, প্রাথমিক বিদ্যালয়কে শতভাগ উপ-বৃত্তি ও মিড ডে মিলের আওতায় আনা হয়েছে। শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে এবং বেশ কিছু বিদ্যালয়ে খেলনা স্লিপার ও দোলনা স্থাপন করা হয়েছে যাতে শিশুরা আনন্দঘন পরিবেশে লেখাপড়ায় মনোযোগী হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি