০৬:৪৬ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘুষ চাইলে দল দেখার দরকার নেই, পুলিশে দিন- তারানা হালিম

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৬ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ঘুষ হচ্ছে সামাজিক ব্যাধি, ঘুষ নেয়াও যেমন অপরাধ তেমনি দেয়াও অপরাধ। অতএব আপনাদের কাছে যদি কেউ ঘুষ চায় তাহলে দল দেখার দরকার নেই, ধরে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে দেবেন। দেলদুয়ার নাগরপুরে ঘুষ চলবেনা।

শনিবার পাথরাইল বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের উদ্দ্যোগে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের “উন্নয়ন বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শনী” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ২০১৪ সালে বিএনপি ৩ হাজারেরও অধিক মানুষকে পুড়িয়ে মেরেছিল। ২৩ জন পুলিশ কর্মকর্তাকে তারা নির্দয় ভাবে হত্যা করেছে। তারা ১৬ দফায় ১৮ টি স্থানে রেলে সন্ত্রাস করেছিল। একজন পুলিশ কর্মকর্তার মাথার ভেতর রড ঢুকিয়ে খুচিয়ে খুচিয়ে মগজ বের করেছিল। পাওয়ার স্টেশন জালিয়ে পুড়িয়ে দিয়েছিল। সব ভুলে যাব ? এত অকৃতজ্ঞ জাতী হবেন না এটা অনুরোধ করি।

আমরা বঙ্গবন্ধুর প্রতি কি কৃতজ্ঞতা প্রকাশ করতে পেরেছি? প্রশ্ন রেখে তিনি বলেন, বঙ্গবন্ধু তাঁর জীবন দিয়ে গেছে আমরা বাঁচাতে পারিনি, এখন সুযোগ আছে। তার কন্যা তার স্বপ্ন গুলো একে একে বাস্তবায়ন করে যাচ্ছে। তার পাশে দাঁড়ান, তাঁর হাতকে শক্তিশালী করুন। আর তাঁর পাশে দাঁড়ানো মানেই নৌকা মার্কার পাশে দাঁড়ানো।

মন্ত্রী সকলের উদ্দেশ্যে বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি। কারো দয়ার দানে স্বাধীনতা পাইনি। তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি নৌকা মার্কার সাথেই থাকুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মহিলা লীগের সভাপতি মনোয়ারা বেগম এমপি, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া (বড় মনি), দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব লায়ন এম শিবলী সাদিক প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি