১০:৪১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন 

ইমরান-লুৎফর পরিষদ নির্বাচিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ইমরান-লুৎফর পরিষদ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলা সদরের বাইমহাটি কিন্ডার গার্টেন স্কুলে এই ভোট অনুষ্ঠিত হয়। 

রাত দশটার দিকে রির্টানিং কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার মো. মশিউর রহমান ফলাফল ঘোষণা করেন। মোট ২৬টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১৬টি পদের প্রার্থীরা ভোট যুদ্ধে অবতীর্ন হন। বাকি ১০টি পদে কোন প্রতিদ্ব›িদ্ব না থাকায় অপর প্যানেল মাসুদ-খোরশেদ পরিষদের প্রার্থীরা বিনাপ্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী হন।

নির্বাচনে মোট ৬৩৬জন ভোটারের মধ্যে ৬৩০জন শিক্ষক কর্মচারী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ইমরান-লুৎফর পরিষদের অন্যান পদে নির্বাচিতরা হলেন সহ সভাপতি মো. আতিকুর রহমান, দেওয়ান মো. কবির হোসেন, হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক মো. সুলতান উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মো. সাদেক আলী মিয়া, আব্দুল আলীম, কোষাধ্যক্ষ চন্দ্র মোহন বিশ্বাস, দপ্তর সম্পাদক জাকির হোসেন মল্লিক, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস ছালাম মিঞা, চিত্ত বিনোদন সম্পাদক মো. ফরিদ হোসেন, সহ চিত্ত বিনোদন সম্পাদক মো. হুমায়ূন কবির, ক্রীড়া সম্পাদক মো. তোফাজ্জল হোসেন খান, ধর্মীয় সম্পাদক (ইসলাম) মুহাম্মদ আনিসুর রহমান মিয়া, ধর্মীয় সম্পাদক (হিন্দু) সঞ্জিত সরকার।

বিজয়ী সভাপতি ইমরান হোসেন তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মাসুদুর রহমানের চেয়ে ১৯৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে লুৎফর রহমান নিকটতম প্রতিদ্ব›িদ্বর চেয়ে খোরশেদ আলমের চেয়ে ১৯৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি