০৮:২৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ডিআইজি চৌধুরী আব্দুল্লা আল-মামুন

যার যার অবস্থান থেকে জঙ্গী ও মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লা আল-মামুন পিপিএম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। সেই উন্নয়নে মাদক ও জঙ্গী বাঁধা হয়ে দাড়িয়েছে। যার যার অবস্থান থেকে জঙ্গী ও মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। কারও একার পক্ষে মাদক ও জঙ্গী নির্মূল করা সম্ভব নয়। প্রত্যেকের অবস্থান থেকে মাদক ও জঙ্গী বিরোধী বক্তব্য দিতে হবে। তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে।

রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাদক ও জঙ্গী বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমেদ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিছুর রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বাসাইল পৌরসভার মেয়র মো. আব্দুল রহিম আহমেদ, গোপালপুরের উপজেলা চেয়ারম্যান ইউনুছ তালুকদার ঠান্ডু, ভূঞাপুরের উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, আইনজীবি হোসনে আরা আহমেদ বেবী, মাওলানা নুর উদ্দিন জামেলী, নাগরপুর কমিউনিটি পুলিশিং সদস্য সচিব সোজায়েত হোসেন, ধনবাড়ী পুলিশিং এর সভাপতি সামসুল হুদা প্রমুখ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি