০৩:০৬ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আবারও ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

আবারো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মিনিবাস দোলনচাঁপা ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের কাগমারী ব্রিজের পাশে ময়দার মিলের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. লুৎফুন্নেছা বারি, সহকারী অধ্যাপক নারগিছ আক্তার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল নান্নু, ড্রাইভার সজিবুল ইসলাম গাড়িতে অবস্থান করছিলেন।

গাড়ির চালক সজিবুল ইসলাম জানান, ‘শহরের বেবীস্ট্যান্ড পাড় হয়ে ৩ টি অটো গাড়ি দেখে গাড়ি ধীরে চালাতে থাকি। এ সময় একটি ছেলে লাঠি হাতে এসে আমাকে গাড়ি থামাতে বলে। আমি কারণ জানতে পাওয়ার পরপরই ৬/৭ জন মিলে এলোপাথাড়িভাবে গাড়ি ভাঙচুর করতে থাকে। পরে গাড়ির দরজা খুলে আমরা সবাই বের হয়ে আসি।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সিরাজুল ইসলাম বলেন, আমরা পুলিশ প্রসাশনকে বিষয়টি অবগত করেছি। গাড়ি থানায় আছে। মামলার প্রস্তুতি চলছে। 

উল্লেখ্য, গত ৪ জুলাই বুধবার বিকেলে শহরের সরকারী এম. এম আলী কলেজের সামনে পশ্চিম পাশ মোড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তারা গাড়ির ভিতরে অবস্থানরত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও ড্রাইভার সুমন মিয়াকে গাড়ি থেকে বের হয়ে আসতে বলে এবং আব্দুল্লাহ আল মামুনের ফোন ব্যবহার করে ভাংচুরকারীরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনকে হুমকি প্রদান করে।

তাদের সুপারিশ মত চাকরি না হলে ভবিষ্যতে এ রকম ঘটনা আরো ঘটবে বলেও তারা জানিয়েছিল। পরে তারা মাইক্রোবাসটি ভাংচুর করে। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় অজ্ঞাতনামা ১৫/২০ জনের নামে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি