০৮:০০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম

খালেদা-তারেক আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮ | |
, টাঙ্গাইল :

তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান দুনীর্তি মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত। তাই সংবিধান অনুযায়ী তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এ বিষয়টি নিয়ে কোনো বির্তক করা আদালত অবমাননার সামিল। 

টাঙ্গাইল সার্কিট হাউজে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদানের আগে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

অপর এক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান যেহেতু তার পাসপোর্ট নবায়ন না করে সরকারের কাছে ফেরত দিয়েছে। তাহলে প্রশ্ন থাকে তিনি কিভাবে বাংলাদেশের নাগরিক থাকেন। 

তারেক রহমানকে দেশে ফিড়িয়ে আনার ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, সরকার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিড়িয়ে আনবে। সে প্রক্রিয়া সরকারই করবে।

তিনি আরো বলেন, বিএনপি খালেদার জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছে। তাকে যথাযথ চিকিৎসাসহ সকল সুযোগ সুবিধা দিচ্ছে। সরকার যদি মনে করে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে, তাহলে সরকার তাই করবে।

পরে তিনি টাঙ্গাইল জেলা এবং দেলদুয়ার ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ বিভিণœ বিষয়ে মত বিনিময় করেন।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি