০১:৫৩ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস পালিত

মাভাবিপ্রবি সংবাদদাতা | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ মার্চ ২০১৮ | | ৩৮
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ৯.০০ টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাষ্কর্য প্রত্যয়, ৭১ এর পাদদেশে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে পুস্পস্তবকঅর্পণ করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, হল, বিভাগ, মাওলানা ভাসানী রিসার্স সেন্টার, আইসিটি সেল, আইকিউএসি, শিক্ষকসমিতি, বঙ্গবন্ধু শিক্ষক ফোরাম,অফিসার্স এ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি, ভাসানী পরিষদ, মাওলানা ভাসানী ফাউন্ডেশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি এবং ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ শাহীন উদ্দিন, প্রক্টর ড. সিরাজুল ইসলাম, লাইফ সায়েন্স অনুষদের ডিন ড. এ.এস.এম. সাইফুল্লাহ, সায়েন্স অনুষদের ডিন ড. পিনাকী দে, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. ইকবাল মাহমুদ, বঙ্গবন্ধু হল প্রভোস্ট ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম সহ বিভিন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি