১০:৪৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১০ম শ্রেণির স্কুল শিক্ষার্থী’র ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৪ মার্চ ২০১৮ | | ৪১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী স্কুল ক্যাবিনেট নেতা যুবরাজ ফাঁসিতে আত্মহত্যা করেছে।

সোমবার গভীর রাতে উপজেলার নলুয়া বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবরাজ ওই এলাকার সিএনজি চালক নাছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার সকালে সখীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার শেষে রাত ১১ টার দিকে ঘুমিয়ে পড়ে যুবরাজ। পরদিন মঙ্গলবার সকাল ৯টার দিকে যুবরাজ দরজা না খুললে পরিবারের লোকজন পাশের রুম থেকে তাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

নিহতের বাবা নাছির উদ্দিন বলেন, আমার বাবা কেন নিজেকে শেষ করে দিল আমরা কেউ বুঝতে পারিনী।

নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন বিএসসি বলেন, ছেলেটি মেধাবী ছিল। সে স্কুল কেবিনেট নির্বাচনে শিক্ষার্থীদের ভোটে ছাত্রনেতা নির্বাচিত হয়।

সখীপুর থানার ওসি (তদন্ত) গোলাম হোসেন বলেন, আত্মহত্যার রহস্য এখনও জানা যায়নি। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি