১০:০২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নির্বাচিত হলে টাঙ্গাইলে ইপিজেড আনবো-মুরাদ সিদ্দিকী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮ | | ২৪৫৭
, টাঙ্গাইল :

মুরাদ সিদ্দিকী বলেছেন, আমি নির্বাচিত হলে টাঙ্গাইলে ইপিজেড আনবো। টাঙ্গাইল থেকে ইয়াবা ভূমিদস্যু ও সন্ত্রাসী দূর করবো। পরবর্তীতে বাংলাদেশ থেকে ইয়াবা দূর করার জন্য আন্দোলন করবো। আমি মানুষের অধিকার আদায়ের লক্ষে একাধিকবার জেল খেটেছি। অন্যায়ের কারণে বা কারও ভূমি দখলের কারণে জেল খাটি নাই। মানুষ নির্বাচনের সময় প্রকৃত মানুষ খোঁজে না। শুধু নৌকা ও ধানের শীষ খোঁজে। প্রতীকের পিছনে যে প্রকৃত মানুষ থাকে সেটার খবর রাখে না।

৫ মার্চ সোমবার বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক অবক্ষয় রোধে দিন বদলের কর্মসূচি বাস্তবায়নে বাসযোগ্য শান্তির নগরী হিসাবে টাঙ্গাইল গড়ার লক্ষ্যে নাগরিক কমিটির উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, আমি মানুষের অনেক সহযোগিতা পেয়েছি। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমি মানুষের সেবা করতে চাই। এমপি হওয়ার জন্য নয় টাঙ্গাইলকে উন্নত করতে আমি একটি বার সুযোগ চাই।

তিনি আরও বলেন, আমি এই কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা করতে সাহস পায়নি। টাঙ্গাইল সাধারণ মানুষ জনসভা করতে সাহস দিয়েছে। ২০১৮ সালের নির্বাচন হবে টাঙ্গাইল থেকে ইয়াবা, ভূমিদস্যু ও সন্ত্রাস দূর করার নির্বাচন। আমি সততা নিয়ে জোড় গলায় কথা বলতে পারি। আমি মানুষের কষ্ট বুঝতে পারি।

অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান বীরবিক্রমের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন মুরাদ সিদ্দিকীর সহধর্মিনী নিহার সিদ্দিকী, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান মনি আরজু, মাহমুদ মামুন খান, প্রতন্ত পাল চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা নওশাদ আহমেদ নবীন, জেলা যুব লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ রিপন, আশরাফ উদ্দিন তালুকদার, মির্জা স্বপন, মো. সেলিম।

এসময় আরও বক্তব্য রাখেন মো. রমজান আলী, মো. লাল মিয়া, মো. শাহজাহান মিয়া, মো. শাহীন, মো. আনিছুর রহমান প্রমুখ।

জনসভায় সঞ্চালনা করেন বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি