০৮:১০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিক আতিয়া রকীব আর নেই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮ | | ১৫৫৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইল থেকে প্রকাশিত প্রথম দৈনিক মফস্বল পত্রিকার যুগ্ম-সম্পাদক ও টাঙ্গাইল প্রেস ক্লাবের আজীবন সদস্য আতিয়া রকীব আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্বাধীনতাত্তোর কালে টাঙ্গাইলের সাংবাদিকতার দিকপাল মুহাম্মদ আব্দুর রকীবের স্ত্রী সাংবাদিক আতিয়া রকীব মঙ্গলবার(১৬ জানুয়ারি) ভোরে শহরের বটতলাস্থ বাসায় ইন্তেকাল করেছেন।

তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্বামী, এক ছেলে ও তিন মেয়ে সহ বহু সহকর্মী, শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন।

টাঙ্গাইলের নারী সাংবাদিকতার পথিকৃত আতিয়া রকীবের মৃত্যু সংবাদে টাঙ্গাইলের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ বার দেখার জন্য টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা সহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, সাংবাদিক, প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা শহরের বটতলায় তার ভাড়াটিয়া বাসায় ভীর করেন।

মঙ্গলবার দুপুর আড়াইটায় মরহুমের গ্রামের বাড়ি কালিহাতী উপজেলার পাইকরা ইউনিয়নের ছাটিহাটী জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

তার জানাজা নামাজে স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়।
মরহুম আতিয়া রকীব দীর্ঘ তিন যুগ টাঙ্গাইলের সাংবাদিকতায় দৃঢ়তার সাথে পদচারনা করেন। টাঙ্গাইলের নারী সাংবাদিকতায় তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক মফস্বল পত্রিকার যুগ্ম-সম্পাদক ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি