১০:৫৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাল্য বিয়ে নিরোধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭ | | ১০৫
, টাঙ্গাইল :

‘কন্যা শিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন’ স্লোগানে নানা কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইলে বাল্য বিয়ে নিরোধ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাক এর আয়োজনে মানববন্ধন, র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যান সংলগ্ন সড়কে মানববন্ধন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানা, ব্র্যাকের ফিল্ড কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম, কর্মসূচি সংগঠক রাবেয়া খাতুন, ব্র্যাক-এর প্রতিনিধি লুইস গোমেজ, আশরাফ আলী ও স্বাস্থ্য কর্মসূচির প্রতিনিধি মো. রেজাউল করিম প্রমুখ।

কর্মসূচিতে জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, ব্র্যাকের কর্মকর্তা সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি