০৯:২৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১৫ অক্টোবর গোপালপুরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ অক্টোবর ২০১৭ | | ৮৫
, টাঙ্গাইল :
রাস্তা-ঘাট নির্মাণ ও প্রশস্ত করার দাবিতে আগামী ১৫ অক্টোবর রোববার টাঙ্গাইলের গোপালপুওে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পরিবহন শ্রমিক-মালিকসহ ব্যবসায়ী সংগঠন গুলো।
 
রোববার রাতে উপজেলার বিভিন্ন পরিবহন, পেশাজীবি, শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতি গোপালপুর শাখা কার্যালয়ে এক জরুরী সভায় এ সিন্ধান্ত নেয়া হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল কিবরিয়া দুলাল, বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরি সভাপতি রফিকুল হক, সভাপতি রহমাতুল কিবরিয়া বেলাল, সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন সাহা, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন ও হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র কুন্ডু প্রমূখ।
 
এ সময় তাঁরা পিংনা থেকে পোড়াবাড়ী ও মধুপুর থেকে বঙ্গবন্ধু সেতু ভায়া গোপালপুরের ২৫ কি.মি. রাস্তা মেরামত ও প্রশস্ত করার দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল বাস্তবায়নের জন্য বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রহমাতুল কিবরিয়া বেলালকে আহবায়ক করে একটি কমিটি গঠন করেন।
 
গোপালপুর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রহমাতুল কিবরিয়া বেলাল জানান, আগামী ১৫ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল পালন করতে আমরা সকল কার্যক্রম শুরু করে দিয়েছি। ইতিমধ্যে হরতাল পালনের জন্য লিফলেট ছাপার কাজ শেষ পর্যায়ে। মঙ্গলবার থেকেই লিফলেট বিতরন করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি