১১:৫০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে একাব্বর হোসেন এমপি গোল্ডকাপ ফাইনাল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭ | | ১০১৬
, টাঙ্গাইল :

প্রায় অর্ধলক্ষাধিক দর্শকের উপস্থিতিতে নির্ধারিত ৭০ মিনিটের উত্তেজনাপূর্ন খেলার মধ্যদিয়ে আলহাজ একাব্বর হোসেন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় সখিপুর কল্যাণ সমিতি ২-১ গোলে আদাবাড়ি স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন গোল্ডকাপ ট্রপি জিতে নিয়েছে।

সোমবার বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া মাঠে টুর্নামেন্টের ফাইনাইল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি।

খেলা শুরুর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি, টাঙ্গাইল-৪ আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৮ আসনের এমপি অনুপম শাজাহান জয়, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল সিকদার, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন প্রমুখ।

এসময় স্থানীয় এমপি একাব্বর হোসেন ও অনুপম শাজাহান জয় এমপির সহধর্মিনী উপস্থিত ছিলেন।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের মধ্যে চ্যাম্পিয়ন গোল্ডকাপ ট্রপি ও নগদ ৭৫ হাজার টাকা এবং রানার্সআপ দলে গোল্ডকাপ ট্রপিও নগদ ৫০ টাকার প্রাইজমানি তুলে দেন।

এর আগে গত ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পেকুয়া মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর আসনের এমপি আলহাজ ছানোয়ার হোসেন।

মির্জাপুর উপজেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এই টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করে বলে সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি