০৬:৪৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে শেখ ফজলে ফাহিম

ইকোনমিক জোন করতে নীতি নির্ধারকদের সাথে আলোচনা করবে এফবিসিসিআই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭ | | ৪৫৪০
, টাঙ্গাইল :

যোগাযোগ জ্বালানিসহ সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরেও কেন ইকোনমিক জোন হওয়ার ব্যাপারে প্রস্তাবিত হয়নি বিষয়টি জানতে চেয়ে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বলেছেন, টাঙ্গাইল একটি জনগুরুত্বপূর্ন জেলা। এখানে ইকোনমিক জোন করার ব্যাপারে নীতি নির্ধারকদের সাথে আলোচনা করে বিষয়টি বিবেচনার উদ্যেগ গ্রহন করবে এফবিসিসিআই।

মঙ্গলবার সকালে তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের যমুনার তীরবর্তী এলাকার বন্যার্তদের মাঝে ত্রান বিতরণকালে এ কথা বলেন।

তিনি এসময় যমুনার তীরবর্তী ভাঙ্গনকবলিত এলাকায় স্থায়ী বার্ধ নির্মানের বিষয়ে পানি সম্পদ মন্ত্রনালয়ের সাথে আলোচনা ও কাজটি তদারকির জন্য ফেডারেশনের পক্ষ থেকে একটি কমিটি করার কথা জানান।

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ এর পরিচালনায় ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, পরিচালক আবু নাসের, হাবিব উল­াহ ডন ও রাশেদুল হোসেন চৌধুরী।

এসময় সংগঠনের পরিচালক আবু নাসের এর সহযোগিতায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী তুলে দেন এফবিসিসিআই এর নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি