০৯:৪৬ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বেতন-ভাতা ও পেনশন সুবিধার দাবি

মির্জাপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ঘন্টাব্যাপী মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ এপ্রিল ২০১৭ | | ১৫৬১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুবিধা সরকারের রাজস্ব কোষাগার থেকে প্রদানের দাবিতে কর্মবিরতিসহ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন মির্জাপুর ইউনিটের উদ্যোগে বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত মির্জাপুর পৌরসভা কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের মির্জাপুর ইউনিটের সভাপতি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. বাবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব মির্জাপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, সহ সভাপতি পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা মো. আবুল হাসানাত আকন, সহকারী প্রকৌশলী শেখ মঞ্জুর হোসেন প্রমুখ। মানববন্ধনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবি সংবলতি ব্যানারসহ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে নেতৃবন্দ তাদের দাবি সংবলিত স্মারকলিপি টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরনের সিদ্ধান্ত নেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি