১০:১৮ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের ঘন্টাব্যাপি কর্মবিরতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ এপ্রিল ২০১৭ | | ৮৬৭
, টাঙ্গাইল :

“এক দেশে দুই নীতি মানি না, মানবো না, এক দফা এক দাবী বাস্তবায়ন চাই” শ্লোগানে ঘন্টাব্যাপি কর্মবিরতি পালন করেছে কালিহাতী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারী কোষাগার থেকে দেয়ার দাবীতে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের আহবানে সারা বাংলাদেশে একযোগে এ কর্মসূচী পালিত হচ্ছে।

এরই অংশ হিসেবে বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কালিহাতী পৌরসভা কার্যালয়ের সামনে এক ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করে তারা।

কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আক্তার হোসেন, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কালিহাতী পৌর কমিটির আহবায়ক লুৎফর রহমান,সদস্য সচিব রফিকুল ইসলাম, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন টাঙ্গাইল জেলা কমিটির প্রচার সম্পাদক ও কালিহাতী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সবুজ হোসেন, কালিহাতী পৌরসভার হিসাব রক্ষক ছানোয়ার হোসেনসহ কালিহাতী পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় বক্তারা বলেন, আমরা অক্লান্ত পরিশ্রম করে পৌরবাসীকে সেবা দিয়ে থাকি। বিশেষ করে গভীর রাতেও যদি পৌরসভার একটি সড়ক বাতি কেটে যায় খবর পেয়ে পৌরসভার কর্মচারীরা ঘুম বাদ দিয়ে সাধারন মানুষকে সেবা দেওয়ার লক্ষে ওই সড়কে বাতি মেরামত বা নতুন আরেকটি লাগিয়ে দিয়ে আসে। এরপরও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারী কোষাগার থেকে কেন দেয়া হবে না। আমাদের দাবি মানতেই হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি