১০:৫৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি ছাত্রের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ | | ১৭২
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২য় বর্ষের ১ম সেমিস্টারের শিক্ষার্থী রাগিব হাসান রানার উপর বহিরাগতদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এসময় তারা বলেন, বহিরাগত ছাত্ররা কিভাবে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের উপর হামলা করে তা আমাদের বোধগম্য নয়। আমরা এই বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

উলে­খ্য, বুধবার দুপুরে আহত রানা বিশ্ববিদ্যালয়ের ২য় গেট সংলগ্ন এলাকার পরেশ রেস্টুরেন্টের সামনে গেলে আগে থেকেই ওত পেতে থাকা দুস্কৃতিকারীরা অতর্কিত হামলা চালায়। হামলায় মাথায় ও বুকে গুরুতর যখম হয়। পরে সহপাঠিরা খবর পেয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

অবস্থার অবনতি হওয়ায় আহত রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি