০৯:৩৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল পলিটেকনিকের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর

তনয় বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৮ এপ্রিল ২০১৭ | | ২৪৫৩
, টাঙ্গাইল :

অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি বাস্তব শিক্ষাগ্রহনে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের কন্সট্রাকশন টেকনোলজির ৭ম পর্বের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অনুষ্ঠিত হয়েছে। এতে ১ম এবং ২য় শিফ্টের প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে।

৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে পাবনার জেলার ঈশ্বরদী রেলওয়ে জংশন ও বিভাগীয় রেলওয়ে পাকশিতে এ ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬ টায় প্রতিষ্ঠান থেকে গাড়ি যোগে পাবনা জেলার ঈশ্বরদী রেলওয়ে জংশনের উদ্দেশ্যের যাত্রা শুরু করে কন্সট্রাকশন টেকনোলজির ৭ম পর্বের শিক্ষার্থীরা। সকাল ১০ টায় ঈশ্বরদী রেলওয়ে জংশনে পৌঁছায় তারা। সেখানে প্রায় ৩ ঘন্টা রেলওয়ের বিভিন্ন কাযক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে যান পাকশ্েিত। পাকশ্েিত পদ্মা নদীর উপর অবস্থিত হার্ডিঞ্জ সেতু পরিদর্শন করেন শিক্ষার্থীরা।

জানা যায়, অবিভক্ত ভারতের কোলকাতার সহিত আসাম এবং ইষ্টার্ন বেঙ্গলের যোগাযোগ সহজহীকরনের লক্ষ্যে ১৮৮৯ খ্রিস্টাব্দে ইষ্টার্ন বেঙ্গল রেলওয়ে কর্তৃক পদ্মা নদীর উপর সেতু নির্মানের প্রস্তাব করে। দীর্ঘ ২০ বছর আলোচনার পর ১৯০৮ খ্রিস্টাব্দে প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে সিঙ্গেল লাইন বিশিষ্ট সেতু নির্মানের কথা থাকলেও চূড়ান্ত নকশায় দ্বৈত লাইনের সংস্থান রাখা হয় এবং নির্মান করা হয়।

স্থানীয়দের কাছ থেকে জানা যায় ব্রিটিশরা তাদের যাতায়াতের সুবিধার জন্য পদ্মা নদীর উপর এ সেতুটি নির্মান করেছিলেন।

ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে সার্বিক তত্ত¡াবধানে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন কন্সট্রাকশন টেকনোলজির ইন্সট্রাক্টর মো. মাহফুজ হোসেন, সিভিল এর ওয়ার্কসুপার আব্দুল­াহ আল মাহমুদ, মেকানিক্যাল এর ওয়ার্কসপ সুপার আব্দুর রহমান, কন্সট্রাকশন টেকনোলজির ক্রাফট্ ইন্সট্রাক্টর মো. সাইদুর রহমান ও ক্রাফট্ ইন্সট্রাক্টর (সপ) বিমল চন্দ্র বর্মণ।

৭ম পর্বের প্রথম শিফটের শিক্ষার্থী আব্দুল­াহ আল নোমান জানান, “ঈশ্বরদী রেলওয়ে জংশনে রেল কন্ট্রোলিং, ফ্যাসিনিং, ফিস বোল্ট, রেল চেয়ারসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আমরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এ ধরনের ট্যুর ভবিষ্যতে আমাদের অনেক কাজে দিবে বলে মনে করি।”

৭ম পর্বের দ্বিতীয় শিফ্টের শিক্ষার্থী মিনহাজ উদ্দিন জানান, “লেখাপড়ার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ট্যুর থেকে অনেক কিছু শিখলাম। রেলওয়ে জংশন পরিদর্শন করে আমার খুবই ভাল লাগলো।

শিক্ষার্থী মো. আব্দুল করিম জানান, “পদ্মা নদীতে অবস্থিত হার্ডিঞ্জ সেতু সম্পর্কে অতীতে শিক্ষকদের কাছ থেকে শুনেছি। ইন্ড্রান্ট্রিয়াল ট্যুরের মাধ্যমে এ সেতু দেখার সুয়োগ এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। আমি মনে করি পাঠ্যপুস্তকে পড়ার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন অত্যন্ত কার্যকরী।”

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি