০৯:৩৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে পন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭ | | ২২৫৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা আক্তারের হস্তক্ষেপে পন্ড হল বাল্যবিয়ে। এতে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল সাদিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী।

জানা যায়, বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গিলাবাড়ী গ্রামের চাঁন মিয়ার মেয়ে সাদিয়া আক্তারের সাথে একই এলাকার মৃত ছবুর খানের ছেলে বালু ব্যবসায়ী শফিকুল ইসলামের বিয়ের দিন ধার্য ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা আক্তার বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে।

এসময় বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে মেয়ের বাবাকে ১ হাজার টাকা জরিমানা ও প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেয়া হয়।

সাদিয়া আক্তার দাড়িয়াপুর শাহাবুদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি