০৮:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দূর্ঘটনা অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন

আটটি ট্রেন আটকা, সাড়ে ৯ ঘন্টার ভোগান্তি যাত্রীদের!

অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭ | | ৬৪০
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে ভ‚ঞাপুর উপজেলার পাথাইলকান্দি এলাকায় লালমনি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে বৃহস্পতিবার রাত ৩টা থেকে সকাল ১২টা পর্যন্ত ঢাকার সাথে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ থাকে। রাত থেকে ট্রেন বন্ধ থাকায় ঢাকাগামী ৮টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এতে প্রায় সাড়ে নয় ঘন্টা দূর্ভোগ পোহাতে হয়েছে ট্রেন ভ্রমনকারীদের। এদিকে ট্রেন দূর্ঘটনার জন্য ৩ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে ইঞ্জিনসহ ৩টি বগি উদ্ধার কাজ শুরু করে। এতে প্রায় তিনঘন্টা পর দূর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার কাজ শেষ হয়। কি কারনে ট্রেনটি দূর্ঘটনার কবলে পড়েছে সেটি উদঘাটনের জন্য ৩ সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান পশ্চিম অঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) খায়রুল আলম।

অপর দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমে ধুমকেতু এক্সপ্রেস, জামতৈল স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস, উল্লাপাড়া স্টেশনে একতা, সিরাজগঞ্জ বাজারে সিরাজগঞ্জ এক্সপ্রেস, ভাঙ্গুড়া স্টেশনে নীল সাগর, চাটমোহর স্টেশনে সিল্কসিটি ও সরৎনগর স্টেশনে ঈশ্বরদী লোকালসহ মোট ৮টি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। রাত থেকে প্রায় সাড়ে নয় ঘন্টা আটকে থাকায় এসব ট্রেনের যাত্রীরা চড়ম ভোগান্তির শিকার হয়েছে।

সুন্দরবন ও ধুমকেতু ট্রেনের যাত্রী অনিক আহম্মেদ, ফজলে হোসেন মিয়া, খালেদা বেগম, আমির হামজা, হাসিনা খাতুন ও রওশনা আক্তারসহ একাধিক যাত্রীরা জানান, লালমনি ট্রেনটি বঙ্গবন্ধু সেতুপূর্বপাড়ে লাইনচ‚্যতের ঘটনায় বৃহস্পতিবার রাত ৩টা থেকে বঙ্গবন্ধু সেতুপশ্চিম পাড়ে আটকা পড়েছি। এর আগে সেতুর এপার ওপার ট্রেন দূর্ঘটনার কারনে যাত্রী সাধারনদের ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা শুনেছি লালমনি এক্সপ্রেস ট্রেনটি এমনিতেই প্রায় অকেজো। অন্যান্য রোডে আধুনিক ট্রেন থাকলেও লালমনি এক্সপ্রেসটি পুরাতন বগি নিয়ে যাতায়াত করছে। যেকারনে এই ট্রেনটি লাইনচ‚্যত হয়েছে। ট্রেনটির বগিগুলো আধুনিকায়ন না হলে প্রায়ই ঘটবে এমন লাইনচ‚্যতের ঘটনা।

পশ্চিম অঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) খায়রুল আলম জানান, লাইনচ‚্যত হওয়া লালমনি এক্সপ্রেসের দুটি বগিসহ মুল ইঞ্জিনটি দুপুর ১২টার পর উদ্ধার করা হলে ঢাকার সাথে উত্তর ও দক্ষিনাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ট্রেন দূর্ঘটনার জন্য ঢাকার দিকে যাওয়া প্রায় ৮টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান ও বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনের সহকারি স্টেশন মাষ্টার (বুকিং) রেজাউল করিম জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী লালমনি এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে উত্তরবঙ্গের হয়ে ঢাকার চলাচলকারী সব ধরনের ট্রেন বন্ধ হয়ে পড়ে। দুপুর ১২টার পর দূর্ঘটনায় কবলিত ট্রেনটি উদ্ধার করার পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি