০৮:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আন্দোলনে গুলিবিদ্ধ কলেজ ছাত্র ইমনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৮ আগস্ট ২০২৪ | |
, টাঙ্গাইল :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেটে গুলিবিদ্ধ টাঙ্গাইলের গোপালপুরের কলেজ ছাত্র ইমনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইমন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন বাজারের মৃত জুলহাস উদ্দিনের ছেলে। সে মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করে। এরপর হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হয়।

গত ৪ আগস্ট বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় পেটে গুলিবিদ্ধ হন ইমন। গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মির্জাপুর কুমুুদিনী হাসপাতালে নেয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 

জানা যায়, ক্লাস সিক্সে পড়াকালে ইমনের ভ্যানচালক বাবা মারা যান। চার ভাইবোনের মধ্যে সবার বড় হওয়ায় অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয় তাকে। টিউশনি করে নিজের পড়াশোনার পাশাপাশি সংসার চালিয়ে ছোট তিন ভাইবোনকেও স্কুলে ভর্তি করায় ইমন। অত্যন্ত মেধাবী ইমন স্বপ্ন দেখতেন, একদিন সংসারের দুঃখ দূর করবেন। 

ইমনের মা রিনা বেগম কান্না করতে করতে বলেন, বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেছিল ইমন। ওকে (ইমনকে) আন্দোলনে যেতে নিষেধ করেছিলাম কিন্তু আমার কথা শোনেনি।  

ইমনের মামা গোপন মন্ডল জানান ঢাকায় জানাযা শেষে লাশ গোপালপুর গ্রামের বাড়িতে আনা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি