০৮:১৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুর উপজেলা নবাগত পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৮ জুলাই ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইন্জিনিয়ার কে, এম, গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান মারুফ হাসান জামী ও মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগমকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসন পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, ভাইস চেয়ারম্যান মারুফ হাসান জামী ও মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি