০৮:১৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু ১৩ কিলোমিটারে যানজট ধীরগতি; ভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৩ জুন ২০২৪ | |
, টাঙ্গাইল :

ঈদ পরবর্তি যাত্রায় টাঙ্গাইলে মহাসড়কে যানজট ও ধীরগতির কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। তীব্র রোদে খোলা ট্রাক, পিকআপে কর্মস্থলে ফেরা মানুষজন বেশি বিপাকে পড়েছে।

রবিবার (২৩ জুন) সকাল ৮টা হতে এখন পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা হতে সল্লা পর্যন্ত ৮ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এরপর একই সড়কের কামাক্ষা মোড় হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ৫ কিলোমিটার অংশে পরিবহন ধীরগতিতে চলাচল করছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুর উপরও পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। তবে মহাসড়কে যানজট নিরসনে পুলিশের কোন ভূমিকা দেখা যায়নি।

এদিকে মহাসড়কে পরিবহনের সংখ্যা বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বেড়েছে।

জানা গেছে, ঈদের ছুটি শেষে কর্মজীবি মানুষজন পরিবার নিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। এতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে গেছে। সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতুপূর্ব ১৩ কিলোমিটার অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া কোথাও কোথাও ধীরগতিতে চলাচল করছে পরিবহন। এতে এলেঙ্গা হতে সল্লা পর্যন্ত ৮কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে। এবং আরো ৫ কিলোমিটার অংশে পরিবহন ধীরগতিতে চলাচল করছে। তবে মহাসড়কে পুলিশের তেমন উপস্থিতি ও নজরদারী না থাকায় গাড়ির চালকরা বেপরোয়া এবং এলোমেলোভাবে গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়েছে।

যানজট নিরসনে পুলিশ এলেঙ্গা হতে সেতুপূর্ব ১৩ কিলোমিটার দুইলেনের মহাসড়ক একমুখি করে দিলেও কোন কাজে আসছে না। সড়ক একমুখি থাকায় চালকরা দুইলেনের সড়কে ৬লেন বানিয়ে গাড়ি চালাচ্ছে। এতে গাড়ি আটকে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে। এলেঙ্গা হতে সেতুপূর্ব পর্যন্ত সড়ক একমুখি করায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহনগুলো ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়ক দিয়ে ঘুরিয়ে দেয়া হচ্ছে। ফলে এই ২৯ কিলোমিটারের আঞ্চলিক সড়কেও কোথাও কোথাও পরিবহন চলাচলে ধীরগতির সৃষ্টি হয়েছে।

এরআগে গতকাল শনিবারও দিনভর মহাসড়কের এলেঙ্গা হতে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটারে চরম ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রী ও চালকদের। তবে রাত থেকে স্বস্তি মিললেও পরের দিন রবিবার সকাল থেকে আবারও যানজটের কবলে পড়েছে মহাসড়কটি।

এদিকে মহাসড়কের পরিবহনের চাপ বাড়ায় সেতুতে টোল আদায় বেড়েছে। গেল ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে পরিবহন পারাপার হয়েছে ৪৪ হাজার ১৮৯টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬ লাখ ৬ হাজার ৩০০ টাকা। এরমধ্যে সেতুর পশ্চিমপাড় অতিক্রম করে পূর্বপাড়ে এসেছে বেশি সংখ্যা গাড়ি। পশ্চিম টোলপ্লাজা অতিক্রম করেছে ২৮ হাজার ২৩৩টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৩৯ হাজার ৭৫০টাকা। আর সেতু পূর্ব টোলপ্লাজা অতিক্রম করেছে ১৫ হাজার ৯৫৬টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৬৬ হাজার ৫৫০টাকা।

যাত্রীরা জানান, প্রচন্ড রোদ কাহিল অবস্থা। এরমধ্যে যানজটে আটকে রয়েছে। পুলিশের কোন ভূমিকা না থাকায় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে আছে পরিবহনগুলো। চালকরা আগে যাবার প্রতিযোগিতার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, চারলেনের পরিবহন দুইলেনে আসার পর এমনিতেই চাপ বেড়ে যায়। তারপর আবার পরিবহন চালকরা বেপরোয়াভাবে আগে যাওয়ার প্রতিযোগিতায় দুইলেনের সড়কে ৬লেন করে গাড়ি চালায়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে বঙ্গবন্ধু সেতু হতে এলেঙ্গা পর্যন্ত সড়কটি বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অধীনে। তবে ওই অংশে যানজট লাগার কারণে সেটি এলেঙ্গা ছাড়িয়ে যায় মাঝে মধ্যে। বর্তমানে কিছু অংশে যানজট রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি