০৮:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে ঝিনাই নদীর সেতু ভেঙ্গে যোগা‌যোগ বি‌চ্ছিন্ন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ জুন ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গ‌াইলের গোপালপু‌রে ঝিনাই নদীর ওপর নি‌র্মিত সেতুর একাংশ ভে‌ঙে প‌ড়ে গে‌ছে। এতে যোগা‌যোগ ব‌্যবস্থা বন্ধ হ‌য়ে প‌ড়ে‌ছে নগদাশিমলার বনমালী-জাম‌তৈল সড়‌কে। 

বুধবার (৫ জুন) বিকেল ৩টার দি‌কে উপ‌জেলার বনমালী এলাকায় ঝিনাই নদীর ওপর সেতু‌টি ভে‌ঙে প‌ড়ে। এদি‌কে সেতুটি ভে‌ঙে যাওয়ার পর স্থানীয় নদী‌তে জ‌মে থাকা পানার ওপর দি‌য়ে ঝুঁকি নি‌য়ে হেঁটে নদী পারাপার হ‌চ্ছে মানুষ। 

সরেজমিনে গিয়ে দেখা যায় উপ‌জেলার নগদাশিমলার বনমালী এলাকায় ঝিনাই নদীর ওপর ১৯৯৬ সা‌লে সেতু‌টি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ‌্য ৪০ মিটা‌র এবং প্রস্থ ৫ ফু‌ট। নদী‌তে পা‌নি বৃ‌দ্ধির কার‌ণে পানাগু‌লো এক‌ত্রিত হ‌য়ে সেতুর পিলারে জমাট বাঁধে। সেতুর পিলা‌রের নি‌চে মা‌টি না থাকায় নদী‌তে স্রোত ও পানার চা‌পে সেতুর মাঝ খা‌নের প্রায় ২০ মিটার অংশ ভে‌ঙে নদী‌তে প‌ড়ে যায়। বা‌কি অংশটুকুও ঝুঁকি‌তে র‌য়েছে। 

নগদাশিমলা ইউনিয়ন প‌রিষ‌দের সদস‌্য আয়নাল হক ব‌লেন, নদী‌তে পা‌নি আসার আগেই সেতু‌টির নি‌চে জমে থাকা পানা পরিষ্কার ক‌রা হয়। ‌এভা‌বেই বিগত পাঁচ বছর ধ‌রে ক‌রে‌ছি। কিন্তু হঠাৎ ক‌রে আজ‌কে সেতুর মাঝখানে কিছু অংশ ভে‌ঙে প‌ড়ে‌ছে নদী‌তে। 

তি‌নি আরও ব‌লেন, সেতু ভে‌ঙে যাওয়ার পর লোকজন নদী‌তে জ‌মে থাকা পানার ওপর দি‌য়ে হেঁটে নদী পার হ‌চ্ছে। 

নগদা সিমলা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল বলেন, ব্রিজ নিম্নমানের কাজ হওয়ায় এবং অনেক পুরনো ব্রিজ হয় বৃষ্টির দুর্বল হয়ে পড়ে ব্রিজের পিলারের নিচে মাটি সরে যায়, তাই কচুরিপানা চাপে ডিলারসহ ব্রিজের একাংশ ভেঙে পড়ে। অবশ্যই বিকল্প যাতায়াত ব্যবস্থার জন্য এলজিডি ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে বিকল্প ব্যবস্থা করব।

উপ‌জেলা এল‌জিইডির নির্বাহী প্রকৌশলী ফাত্তাউর রহমান ব‌লেন, সেতু‌টি দীর্ঘদি‌নের পুরাতন। সেতুর প্রস্থ ছিল ৫ ফুট। স্থানীয়‌দের যাতায়া‌তের স্বা‌র্থে ঝিনাই নদীর ওপর সেতু‌টি নির্মাণ করা হ‌য়েছিল। পুরাতন সেতু হওয়ায় সে‌টি সংস্কা‌রের উপ‌যোগী ছিল না। সেখা‌নে নতুন ক‌রে সেতু নির্মা‌ণের জন্য প্রস্তাবনা পাঠা‌বো হ‌বে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি