১০:৫২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে জামানত হারালেন জনপ্রিয় ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির এর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি এবার সরাসরি নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করেন। 

বুধবার (২৯ মে)  তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রাথমিক বেসরকারি ফলাফল বিশ্লেষণে বিষয়টি জানা যায়। জামানত ফিরে পেতে কাস্টিং ভোটের ১৫ শতাংশ অর্থাৎ ৮ হাজার ৭৮৮ টি ভোট পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন মাত্র ১ হাজার ৮৬৬ টি ভোট। 

মোট কাস্টিং হয়েছে ৫৮ হাজার ৫৮৯ টি ভোট। এতে বৈধ হয়েছে ৫৭ হাজার ৪৩০ টি ভোট এবং বাতিল হয়েছে  ১ হাজার ১৫৯ টি ভোট। গত ২০১৯ সালে অনুষ্ঠিত নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়ে চশমা প্রতীকে মো. হুমায়ুন কবির ৩৪ হাজার ৬০২ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।

ঘোষিত ফলাফল সূত্রে, নাগরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ব্যারিস্টার কে এম সালমান শামস জিৎ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে ৩৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টানা তিনবারের উপজেলা চেয়ারম্যান আব্দুছ ছামাদ দুলাল ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৮১৭ ভোট।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি