০৭:০১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

তিন উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক ও দুই নতুন প্রার্থী বিজয়ী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে তিনটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী) আনারস ৫২ হাজার ৯১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার মোল্লা (মোটরসাইকেল) পান ৪৫ হাজার ৬৮৫ ভোট। 

ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নার্গিস আক্তার (দোয়াত কলম) ৩০ হাজার ৩৬৪ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ চৌধুরী (হেলিকপ্টার) পান ৫ হাজার ৮৩৯ ভোট। 

ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মুহাম্মদ আরিফ হোসেন (আনারস) ৫২ হাজার ৩১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লোকমান হোসেন (মোটরসাইকেল) পান ৪১ হাজার ৯৩৫ ভোট৷ 

মঙ্গলবার রাতে নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। 

এর আগে শান্তিপূর্ণভাবে দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের কালিহাতী, ভূঞাপুর এবং ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৭ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি