০৭:০৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে সাপের কামড়ে ২ গৃহবধুর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সাপের কামড়ে দুই গৃহবধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ও বুধবার উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর ও থলপাড়া গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে।

মারা যাওয়া গৃহবধুরা হলেন, ফতেপুর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী আরিফা (২২) এবং থলপাড়া গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রুলিয়া বেগম (৪০)।

জানা গেছে, বুধবার রাতে রুলিয়া বেগম সোফায় বসে ভাত খাচ্ছিলেন। এসময় একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। স্থানীয় এক উজা ঝারফুক দিলেও বিষে তিনি অচেতন হয়ে পড়েন। পরে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে মঙ্গলবার বিকেলে আরিফা বাড়ির কাঠাল গাছের নীচে বসে তার বাচ্চাকে ডিম খাওয়াচ্ছিলেন। এসময় একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। অচেতন অবস্থায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার দুপুরে ফতেপুর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুর রউফ দুই গৃহবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি