০৯:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকার স‌ঙ্গে উত্তরব‌ঙ্গের রেল‌ যোগাযোগ

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌ন এলাকায় পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের একটি ব‌গির চার‌টি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরব‌ঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৮) মার্চ রাত দুইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বঙ্গবন্ধু  সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন।

এর আগে সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দি‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে এ দুর্ঘটনা ঘ‌টে। ট্রেন‌টি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বি‌ভিন্ন স্টেশ‌নে কয়েকটি গন্ত‌ব্যের ট্রেন আটকা প‌ড়ে। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়েন যাত্রীরা। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি যাত্রা বিরতি শে‌ষে ঢাকার দি‌কে যাওয়ার সময় এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের চাকা ত্রু‌‌টির কার‌ণে এই লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘ‌টে। উদ্ধারকারী ট্রেন এসে চাকা অপসারণ করলে পাঁচ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় ম্যানেজার শাহ সূফী নুর মোহাম্মদ ব‌লেন, পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টির প্রধান করা হ‌য়ে‌ছে পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় প‌রিবহন কর্মকর্তা‌ (ডি‌টিও) আনোয়ার হো‌সেনকে। ক‌মি‌টি সাত কর্ম দিব‌সের ম‌ধ্যে তদন্ত প্রতি‌বেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে। 

তি‌নি আরও ব‌লেন, নতুন লাইনের জন্য এ ঘটনা কিনা বা কি কার‌ণে লাইনচ্যুত হ‌য়ে‌ছে সেটা তদন্ত ছাড়া বলা সম্ভব না।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি