১২:১১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৭ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে টাঙ্গাইলের গোপালপুরে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত। ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

এদিবস উপলক্ষে উপজেলা প্রশাসন রবিবার সকাল সাড়ে ১১ টায় পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠান, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, শিশু সমাবেশ ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের সঙ্গে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের সৈয়দা ইয়াসমিন সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ছোট মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল মুনাদেরুল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলিম আল রাজি, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শরীফ আব্দুল বাছেদ, উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ ইমদাদুল ইসলাম তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি