১২:০৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : এমপি শুভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা করছেন সংসদ সদস্য খান আহমেদ শুভ। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার মহেড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সকল সদস্য ও ৯ টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে এ সভা করেন তিনি। 

মহেড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এস এম সানোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপি খান আহমেদ শুভ ছাড়াও বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি এসএম মোজাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বাদশা মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী কাশেম, আবুল কালাম আজাদ তালুকদার, ফজলুর রহমান, আকবর মিয়া প্রমুখ।

সংসদ সদস্য খান আহমেদ শুভ নৌকা প্রতীকে তাকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় বারের মতো নির্বাচিত করায় তিনি নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি