০৮:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবির বিজ্ঞান ক্লাব কর্তৃক নানা কর্মসূচির মধ্য দিয়ে 'পাই দিবস' উদযাপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিজ্ঞান ক্লাব কর্তৃক 'পাই দিবস' উদযাপিত হয়েছে । বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। 

ক্লাবের সদস্যদের অংশগ্রহণে একটি র‌্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনের সড়ক প্রদক্ষিণ করে তারা মুক্তমঞ্চের দিকে এসে একত্রিত হয়।

দিনটিকে আনন্দমুখর ও শিক্ষনীয় করে তুলতে দুটি কনটেস্টের ব্যাবস্থা করা হয়েছিল। তন্মধ্যে একটি হলো দেয়ালিকা আর্টিকেল রাইটিং কনটেস্ট এবং ফটো কনটেস্ট। 

দেয়ালিকা গুলো ক্যাফেটেরিয়ার সামনে স্থাপন করা হয়। দেওয়ালিকায় যাদের লেখনি স্থান পেয়েছে তারা হলেন মেহেদী হাসান খান সিয়াম, মারিয়া ইসলাম, মৌমিতা চৌধুরী মৌরি, আদিবা রহমান এ্যামী, তাসলিমা সুমাইয়া, দিগন্ত ও অন্যান্য।

ক্লাবের সভাপতি  ইমাদ খান বলেন,'আমাদের ভার্সিটিতে পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এজন্য আমরা মাভাবিপ্রবি বিজ্ঞান ক্লাব থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করি। এরমধ্যে একটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিজ্ঞান দিবসগুলো উদযাপন করা। এরই ধারাবাহিকতায় আমরা আজকের 'পাই দিবসটি' উৎফুল্লভাবে উদযাপন করেছি।

ক্লাবের সাধারণ সম্পাদক ফিহাদ হোসাইন বলেন,'পাই দিবস' উপলক্ষে আমরা আজকে সফলভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা বজায় রেখে আমাদের বিজ্ঞান ক্লাবটি দেশের দক্ষ জাতি  তৈরী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কনটেস্ট দুইটির ফলাফল আগামী শনিবার ক্লাবের পেইজ থেকে প্রকাশ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি