১০:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

ভূঞাপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রতিনিয়িত অস্বাভাবিক অতিরিক্ত রোগীদের চাপ বেড়েছে। হাসপাতালের জরুরি বিভাগ, বহি-র্বিভাগ ও শয্যাগুলো অতিরিক্ত রোগীদের উপচে পড়া ভিড়। এতে করে কর্তব্যরত চিকিৎসকরা রোগীদের সেবা প্রদানে হিমশিম খাচ্ছেন।

এদিকে, রোগীর চাপ থাকায় দেড় থেকে ২ মিনিটের মধ্যে তড়িঘড়ি ব্যবস্থাপত্র লিখে দিতে হচ্ছে। বিষয়টিকে অস্বস্তিকর মনে করছেন রোগীর স্বজনরা। রবিবার (১০ মার্চ) দুপুরে হাসপাতালে এমন চিত্র দেখা যায়। এছাড়াও রোগী ও স্বজনদের সামলাতে হ্যান্ড মাইকিং করছেন কর্তৃপক্ষ।

কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে জানা যায়, শীতের প্রকোপ কাটিয়ে হালকা গরম অনুভব হচ্ছে। এতে করে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে। তারমধ্যে ঠান্ডা জনিত সর্দি জ্বর, কাঁশি ও নিউমোনিয়ার শিশু রোগী বেশি আসছে। রোগীদের চাপের কারণে সেবা দিতে বেগ পোহাতে হচ্ছে।

চিকিৎসা নিতে আসা উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ তালুকদার বলেন, ‘কিছুদিন ধরেই হাসপাতালে রোগী ও স্বজনদের চাপ দেখা যাচ্ছে। শিশু রোগী বেশি লক্ষ্য করে যায়। হাসপাতালের ভেতরে পা ফেলার ঠাঁই নেই। তবে, চিকিৎসা প্রদানে তেমন ভোগান্তি হচ্ছে না’।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, ‘আবহাওয়া জনিত কারণে ঠান্ডা জনিত রোগীর চাপ বাড়ছে। তারমধ্যে নারী ও শিশু রোগীর চাপ বেশি। তাছাড়া পার্শ্ববর্তী ঘাটাইল ও গোপালপুরের অংসখ্য লোকজন প্রতিদিন এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে’। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি