০৯:১৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত 

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (১০ম ব্যাচ) আয়োজনে ২০২২ - ২৩ শিক্ষাবর্ষে আগত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে নবীনবরণ করা হয়েছে। 

শনিবার ৯ মার্চ সন্ধ্যা ৬ টায় তৃতীয় অ্যাকাডেমিক ভবনের অর্থনীতি বিভাগের সেমিনার রুমে কোরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়।

তৃতীয় অ্যাকাডেমিক ভবনের অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অর্থনীতি বিভাগের সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা নবীনদের উদ্দেশ্যে বলেন - ছাত্র জীবনে প্রতিটি সময়ই গুরুত্বপূর্ণ। তোমরা সময়ের কাজ সময়ে করবে এবং সব সময় সৎ থাকবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার পাশাপাশি এমন একটি জায়গা যা বৈচিত্র্যময়, সহযোগিতা ও শ্রেষ্ঠত্বের অন্বেষণে সমৃদ্ধ যা একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে।

তিনি আরো বলেন, তোমরা এই ক্যাম্পাসে থেকে যে জ্ঞান অর্জন করবে তা তোমাদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি তোমাদের ব্যক্তিত্ব বিকাশেও অবদান রাখবে। আমি আশা করি তোমরা তোমাদের মেধা ও যোগ্যতার মধ্য দিয়ে সাফল্যের পথে এগিয়ে যাবে।  

অনুষ্ঠানের সঞ্চালনা করেন আসাদুজ্জামান শুভ এবং মেহেরিন মুসতাকিম জুথি। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি