০৮:২৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সারা দেশে সোলার প্যানেল সেট ছড়িয়ে দেওয়া হচ্ছে : ড.তৌফিক- ই-ইলাহী 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বীর বিক্রম) বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সোলার সিস্টেমের কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দিনের বেলায় সূর্যের আলো বেশি থাকে আর কৃষক দিনের বেলায় চাষাবাদ করে। কাজেই এই সোলার প্যানেলের মাধ্যমে কৃষক সহজেই চাষাবাদ করতে পারছে। খরচ সাশ্রয়ের পাশাপাশি বিদ্যুৎ ঘাটতি পূরন হচ্ছে। 

শনিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুরের ধুবড়িয়ায় সোলার ইরিগেশন পাম্প পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যবে একথা বলেন তিনি। 

ড. তৌফিক-ই-ইলাহী আরও বলেন,আপনারা জানেন, জ্বালানি বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। বিশ্বে এমন কিছু ঘটনা ঘটছে, যার কারণে আমাদের আমদানি পরিকল্পনাকে নস্যাৎ করে দেয়। যেমন এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। পশ্চিমা দেশগুলো তাদের স্বার্থে যুদ্ধ করছে আর এই যুদ্ধের কারণেই জ্বালানি তৈল আমদানি করতে হাজার হাজার কোটি টাকা বাড়তি গুনতে হচ্ছে আমাদের। 

নাগরপুর উপজেলা প্রশাসন এবং টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি নাগরপুর জোনালের যৌথ উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মো. গোলাম মাসুম প্রধান। নাগরপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এম.রায়হান আকতার, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য আব্দুর রউফ, বিদ্যুৎ বিভাগের পরিচালক (অপারেশনাল পারফর্মেন্স) সাজিবুল হক, জ্বালানি উপদেষ্টার উপ সচিব মুকতাদির আজিজ, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু হানিফ মিয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এনামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি