০১:২২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু সেতু মহাসড়ক: ৬ ঘণ্টাপর যানবাহন চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৬ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট  সৃষ্টির প্রায় ৬ ঘণ্টাপর সবধরণের যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৬ মার্চ) বেলা ১১ টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ফলে চালক ও যাত্রীদের মাঝে স্বস্তিতে ফিরে আসে। 

এরআগে ভোর সাড়ে ৫ টা থেকে অতিরিক্ত গাড়ির চাপ ও চার লেন সড়কের কাজের কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।

অপরদিকে, যানজটের কারণে ঢাকা ও উত্তরবঙ্গগামী অসংখ্য যানবাহন বিকল্প সড়ক হিসেবে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর- এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করে। এতে পাথাইলকান্দি, সিরাজকান্দি, মাটিকাটা, গোবিন্দাসী স্কুল রোড, ভূঞাপুর বাসস্ট্যান্ড, সিংগুরিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থেমে থেমে যানজট সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে এলাকায় দুপুরে স‌রেজ‌মি‌নে দেখা গে‌ছে, ভোর থেকে সকাল সাড়ে ৯ টা থেকে পুরোপুরি যানজট ছিল। পরে বেলা ১০ টার দিকে ধীরগতির চলাচল করে। বেলা ১১ টা দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। যানজট নিরসনে এলেঙ্গা হাইওয়ে পুলিশ, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের লোকজন কাজ করেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, এলেঙ্গা হ‌তে সেতু পূর্ব পর্যন্ত দুই লে‌নে সড়‌কে প‌রিবহ‌নের ধীরগ‌তি হ‌লেই ট্রাক চালকরা ঘু‌মি‌য়ে যায়। এতে পিছ‌নের গা‌ড়িগু‌লোও ম‌নে ক‌রে সড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে। যার কারণে মহাসড়কে আরও যানজট লেগে যায়।

মীর মো. সাজেদুর রহমান আরও জানান, যানজট সৃষ্টি হয় টোলপ্লাজা ও সেতু পূর্ব থানা এলাকা থেকে। এই যানজট বেলা ১১ টার দিকে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। মহাসড়কে যানজট নিরস‌নে হাইও‌য়ে পু‌লি‌শের পা‌শাপা‌শি জেলা পু‌লি‌শের সদস্যরা কাজ করেছেন। এখন কোনো যানজট নেই।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি