১০:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে শ্রমিক নেতা মোহাম্মদ আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক সহযোদ্ধা সাবেক বিএনপি নেতা ও বিড়ি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রয়াত মোহাম্মদ আলী মিয়ার ২৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকালে শহরের নিরালা মোড় সাধারন গ্রন্থাগার মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোহাম্মদ আলী স্মৃতি সংসদের সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মহন। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, দেশ বন্ধু হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব ছাইদুল হক ছাদু, পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান মমিনুল হক নিক্সন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক।

উল্লেখ্য, মোহাম্মদ আলী ১৯৯৯ সালের ২২ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন। মোহাম্মদ আলীর রাজনৈতিক জীবন শুরু করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মী হিসেবে। তৎকালীন সময়ে জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ছিলেন তিনি। বিএনপি প্রতিষ্ঠার সময় বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকাও পালন করেন মোহাম্মদ আলী। সে সময় জেলা বিএনপির অন্যতম সহসভাপতি ছিলেন এবং দীর্ঘ ৩৫ বছর সে থানা বিএনপির সভাপতি ছিলেন। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন প্রতিষ্ঠার সাথেও কাজ করেছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি