০৮:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভবন নির্মানের নামে মৃত্যু ফাঁদ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে উঁচু ভবন কিন্তু অধিকাংশ ভবন নির্মানে নিরাপত্তার বালাই নেই। প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী গার্লস স্কুল পুকুরপাড় রোডে তৈরি হচ্ছে বহুতল ভবন।

নির্মান কাজে নেই নিরাপত্তা ব্যবস্থা। প্রায়ি ঘটছে দুর্ঘটনা। কিছুদিন আগেও একজনের মৃত্যু হয়েছে টাকার বিনিময়ে হয়েছে মীমাংসা ।

এছাড়াও একাধিক মানুষের ওপরে ফেলেছে ইট, কাঠ,বাঁশ, রড, সিমেন্ট নির্মাণ সামগ্রী তবু টনক নড়েনি ভবন কর্তৃপক্ষের।  প্রভাব খাটিয়ে মানুষের নিরাপত্তার কথা চিন্তা না করেই কাজ করছে ভবনটির। 

চিত্রশিল্পী  রাজন বলেন, আমি ভবনটির পাশের স্কুলের দেয়ালে ছবি আঁকছিলেলাম এসময় আমার ওপরে একটি ইট পরে একটুর জন্য প্রাণে বেঁচে যাই।

পাশের ভবন শিশুদের স্কুল। নওশাদ রানা সানভী স্কুলটির পরিচালনা করেন। তিনি বলেন নির্মাণ সামগ্রী ফেলে নিয়মিত অত্যাচার করছে ভবনটি থেকে । শিশু ও অভিভাবকদের ওপরে নির্মাণ সামগ্রী ফেলে বারবার। অভিযোগ জানালেও তোয়াক্কা করেনা। এছাড়া স্কুল ভবেনের মালিকের স্ত্রীর ওপরেও রড পড়েছে ও নির্মাণ সামগ্রী ফেলে স্কুলের জানালাও ভেঙ্গেছে একাধিক  বার।

সাইট ইঞ্জিনিয়ার আবুল কালাম বলেন, শ্রমিকের গাফিলতিতে এধরনের ঘটনা ঘটেছে শ্রমিক পরির্বতন করে কাজ করব। আজ কাজ বন্ধ করে দিয়েছি।

ভবনের মালিক পক্ষ শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজার  আব্দুল খালেক বলেন,  সেপ্টি দেয়া আছে আরো সতর্ক ব্যবস্থা নেয়া হবে । এর আগে শ্রমিক মারা গিয়েছে ওটা তাদের ভুলের কারনে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি