০৯:৫৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে তারুণ্যের মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

‘আমিও জিততে চাই’- এ স্লোগান নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে টাঙ্গাইলে তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমিতে মিলিত হয়। মেলায় বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে ১৯টি স্টল অংশগ্রহণ করে। মেলায় তরুণরা কর্মসংস্থান, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তি এ তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।

এছাড়া দিনব্যাপী আয়োজনের মধ্যে বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিভিন্ন কলেজের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চ নাটক, কুইজ প্রতিযোগিতা, ভিডিওগ্রাফি প্রতিযোগিতাসহ নানা আয়োজন ছিল। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের শতাধিক তরুণ এ মেলায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম জেলা শাখার সভাপতি নাজমুল হুদা নবীন, সাধারণ সম্পাদক কে এম তৌহিদুল ইসলামস বাবু, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র আঞ্চলিক ম্যানেজার নার্গিস আক্তার ও সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরুপা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি