০৮:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনার দুর্গম চরে একরাতে সিঁধ কেটে ২ বাড়িতে চুরি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে দুইটি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সামাদ ও শহর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে যমুনা পাড়ের জনগণের সাধারণ সম্পাদক ও গোপিনাথপুর গ্রামের বাসিন্দা আল-আমিন সানি বিষয়টি জানিয়েছেন।

সামাদ ও শহর আলী জানান, সোমবার রাতে পরিবারের লোকজন খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে পড়ি। পরে রাতের কোনো এক সময় চোর চক্র একরাতে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি করেছে। মঙ্গলবার সকালে বিষয়টি জানতে পারি। ঘরে থাকা সোলার ব্যাটারি, অন্যান্য আসবাবপত্রসহ নগদ টাকা চুরি হয়েছে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, সিঁধ কেটে চুরি ঘটনার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি