০৮:২৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ভেকু মেশিন ও খননযন্ত্র দিয়ে নদী ও নদীর তীর কেটে মাটি বিক্রির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় ২টি ভেকু মেশিন একটি লোভেট ও খননযন্ত্র জব্দ করা হয়। 

শনিবার রাতে উপজেলার ভাদগ্রাম, জামুর্কী, বানাইল ও ফতেপুর ইউনিয়নের একাধিক স্থানে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান। 

জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার সরকারি জমি, নদী ও নদীর তীর থেকে রাতের আধারে মাটি ব্যবসায়ীরা নিয়ম নীতি না মেনে ভেকু মেশিন ও খননযন্ত্র দিয়ে মাটি কেটে বিক্রি করে থাকে। এতে এক দিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অপর দিকে নিয়ম নীতি না মেনে এসব স্থান থেকে মাটি কাটায় পরিবেশের ক্ষতি হচ্ছে। 

এসব অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মাসুদুর রহমান গত রাতে ওইসব এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় বানাইল ইউনিয়নের বরাটি নরদানা এলাকা থেকে ২টি মাহিন্দ্রা গাড়ি আটক করা হয়। পরে গাড়ি মালিক রোহিদপুর গ্রামের সালাউদ্দিন এবং শুভুল্যা গ্রামের বাদশা মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাদগ্রাম ইউনিয়নের ইচাইল দক্ষিণ পাড়া থেকে একটি ভেকু, জামুর্কী ইউনিয়নের কদিমধল্যা থেকে এক হাজার ফুট পাইপসহ একটি খনন যন্ত্র ও ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকা থেকে আরও একটি ভেকু ও ভেকু বহনকারী লোভেট আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি