০৮:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ৩দিনব্যাপী পিঠা উৎসব শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে উৎসব মুখর পরিবেশে তিনদিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এ পিঠা উৎসব শুরু হয়। 

পিঠা উৎসবে স্টলে স্টলে শোভা পাচ্ছিল বাঙালি ঐতিহ্যের নানা রকম পিঠার সমাহার। এর মধ্যে উল্লেখযোগ্য জামাই পিঠা, কাজু বরফি, জালি পিঠা, আমদশা, মেরা পিঠা, পাকন পিঠা, নুরের ঝাল পিঠা, পায়া পিঠা, পাটিসাপটা পিঠা, নকশি পিঠা, মাংস পিঠাসহ বিভিন্ন পিঠা স্থান পায়। হৈহুল্লার, আড্ডা এবং নাচগানে মেতে উঠেন অনেকেই। আশপাশের সাধারণ মানুষ এই উৎসব উপভোগ করেন।

সন্ধ্যায় এ পিঠা উৎসবের উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান। জেলা কালচারাল অফিসার এরশাদ হাসানের সভাপতিত্বে আয়োজিত পিঠা উৎসবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মাদ আলী।

পিঠা বিক্রেতা আশা আক্তার বলেন, আমরা বিভিন্ন ধরনের পিঠা নিয়ে বসেছি। বাসার তৈরি এসব পিঠা সবাই পছন্দ করছেন। আয়োজকদের কাছে দাবি প্রতিবছর যাতে এ ধরনের আয়োজন করে।

পিঠা উৎসবে আসা স্কুল শিক্ষার্থী অপেক্ষা আক্তার বলেন, পিঠা উৎসবে এসে আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে এসে নতুন নতুন পিঠা দেখতে পেলাম ও খেয়ে খুব মজা পেয়েছি।

জেলা কালচারাল অফিসার এরশাদ হাসান বলেন, হারিয়ে যাওয়া বাঙালীর পিঠা পুলির ঐতিহ্য নতুন প্রজন্মকে তুলে ধরতে এমন আয়োজন করা হয়েছে। উৎসবে অংশ গ্রহণ করা সেরা ৩ জনকে পুরষ্কার দেয়া হবে।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান বলেন, গ্রাম বাংলার এ উৎসব প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেয়া হবে। ভবিষ্যতে এমন আয়োজন করা হবে।  

উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি এ পিঠা উৎসব শেষ হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি