১০:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) এর উদ্যোগে আর্তমানবতার সেবায় দুস্থ ও শীতার্ত পৌরবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

বুধবার (৩১ জানুয়ারী) বিকেল ৪টায় টাঙ্গাইল পৌর মিলনায়তনে কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড টাঙ্গাইল জেলা ইউনিট এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন। 

এসময় অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠণের সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। 

স্বাগত বক্তব্য রাখেন কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড টাঙ্গাইল জেলা ইউনিটের নির্বাহী সভাপতি আরিফ-উর-রহমান টগর, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র সংগঠণের সাধারন সম্পাদক মো. শামীম আল মামুন। এছাড়াও সংগঠণের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। 

এভাবেই আর্ত মানবতার সেবায় সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড টাঙ্গাইল জেলা ইউনিটের নেতৃবৃন্দরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি