০৮:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে রেলক্রসিংয়ের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে রেলক্রসিংয়ের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী । সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বল্লভবাড়ী রেল লাইনের দুইপাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

এতে আলীপুর, বেলটিয়া, শ্যামশোল, গড়িলাবাড়ী, পাথাইলকান্দি বল্লভবাড়ি, বিনোদ লুহরিয়া, কর্শাবেনু, বেনুকুর্শী, সরাতল, বিয়ারামারুয়াসহ আশেপাশের ২০ গ্রামের সহস্রাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, ইউপি সদস্য বাবুল তালুকদার, হাজী আব্দুল বাছেদ আকন্দ, বাছেদ মাস্টার, রুবেল প্রামানিক প্রমুখ। 

বক্তারা বলেন, বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশনে সীমানা প্রাচীর  নির্মাণ করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে কৃর্তপক্ষ। সম্পূর্ণ সীমানা প্রাচীর নির্মাণ হলে আমাদের ২০ গ্রামের ঐতিহ্যবাহী ভল্লভবাড়ী কেন্দ্রিয় কবরস্থান,হাফিজিয়া মাদ্রাসা, লিল্লাহ বোডিং ও কেন্দ্রিয় জামে মসজিদে যাওয়ার একমাত্রা রাস্তা বন্ধ হয়ে যাবে। এই রাস্তা দিয়ে শিক্ষার্থী,মুসল্লিসহ প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। আমাদের দাবি রাস্তাটি বন্ধ না করে রেলক্রসিং নির্মাণ করে যেন যাতায়াতের ব্যবস্থা চলমান থাকে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি