১০:৫২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করলেন এমপি শুভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ।

বুধবার দুপুরে মির্জাপুর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী, সাংবাদিকদের নিয়ে মাজার জিয়ারত করেন তিনি। এর আগে বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সংসদ সদস্য খান আহমেদ শুভ।

জিয়ারতকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোশাররফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহীদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মুজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, মাজহারুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ সাবেক সভাপতি নিরঞ্জন পালসহ আড়াই শতাধিক নেতৃবৃন্দ। 

টাঙ্গাইল-৭ আসনের পরপর চার বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়। পরে ২০২২ সালের ১৬ জানুয়ারি উপনির্বাচনে খান আহমেদ শুভ বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রথম এমপি নির্বাচিত হন। 

উপনির্বাচনে নির্বাচিত হয়ে দুই বছরের কম সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করার পাশাপাশি দলের তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করেন এমপি শুভ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা প্রতীক পেলে দলের উপজেলা কমিটির ৫৬ জন সিনিয়র নেতা তার বিরোধিতা করেন। তাকে পরাজিত করতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে মীর এনায়েত হোসেন মন্টু ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করেন। দলের বিপুল সংখ্যক নেতা নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করলেও ব্যক্তিজনপ্রিয়তায় বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় মেয়াদে এমপি নির্বাচিত হন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি