০৯:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে বীর মুক্তিযোদ্ধা তোরাপ আলি শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোরাপ আলী শিকদার গত রাত্রি (১৭ জানুয়ারি) বুধবার রাতে নিজ গ্রামের বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের প্রথম জানাজার নামাজ বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় গোপালপুর সরকারি কলেজ মাঠে এবং রাষ্ট্রীয় মর্যাদা ও সালাম শেষে দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ি শাখারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

তাহার মৃত্যুকালে বয়স ছিল ৭৫ বছর, মৃত্যুকালে স্ত্রী- সহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।

উক্ত জানাজার অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসান, গোপালপুর থানা তদন্ত কর্মকর্তা মামুন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, শহর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, ঢাকা মিডফোর্ড হাসপাতালের বিভাগীয় প্রধান ডাক্তার রফিকুল ইসলাম, গোপালপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ এ কে এম আহসান হাবীব, আরো উপস্থিত ছিলেন গোপালপুর সরকারি কলেজের শিক্ষক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানগণ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি